জীবন ও বাস্তবতার পাঠ: হোঁচট খাওয়ার প্রয়োজনীয়তা

মোঃ আতাউর রাহমান সুজনঃ  জীবন কখনোই সরলরেখায় চলেনা। সুখ, দুঃখ, সাফল্য, ব্যর্থতা—সবকিছু মিলিয়ে জীবন আমাদের শেখায়। তবে সত্যিকার অর্থে জীবনকে বুঝতে হলে কেবল ভালো সময়ের মধ্য দিয়ে গেলেই হয় না, বরং কিছু হোঁচট খাওয়া, কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া খুব জরুরি।

যখন আমরা হোঁচট খাই, তখন আমাদের আবেগ ও বাস্তবতার মধ্যে পার্থক্য স্পষ্ট হয়। আবেগ আমাদের স্বপ্ন দেখায়, ভালোবাসতে শেখায়, আশায় বুক বাঁধতে বলে। কিন্তু বাস্তবতা আমাদের দেখায়, কোন স্বপ্নগুলো সত্যি হতে পারে, কোন ভালোবাসা টিকে থাকে আর কোনটি কেবল কল্পনা।

হোঁচট না খেলে হয়তো আমরা জীবনকে একপেশে ভাবতে শুরু করতাম। আমরা ভাবতাম, সবকিছু আমাদের ইচ্ছামতো চলবে, মানুষ যেমন প্রতিশ্রুতি দেয়, ঠিক তেমনটাই রাখবে। কিন্তু বাস্তবতা আমাদের শেখায়, প্রতিশ্রুতিগুলো সবসময় রক্ষা হয় না, ভালোবাসার মানুষ সবসময় পাশে থাকে না, এবং জীবনে কঠোর পরিশ্রম ছাড়া কিছুই সহজে পাওয়া যায় না।

তাই জীবনের প্রতিটি হোঁচটকে আমরা ব্যর্থতা হিসেবে না দেখে শিক্ষার একটি ধাপ হিসেবে গ্রহণ করতে পারি। প্রতিটি কঠিন সময় আমাদের শক্তিশালী করে, আরও সচেতন করে তোলে, এবং ভবিষ্যতে আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

অতএব, জীবনকে পুরোপুরি বুঝতে হলে কেবল আনন্দের সময় নয়, কঠিন সময়কেও গ্রহণ করতে হবে। কারণ, হোঁচট না খেলে কখনো বোঝা যায় না, কোনটা আবেগ আর কোনটা বাস্তব!